সারাদেশ

আশাশুনিতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান গ্রেফতার ​

আবুহেনা ২৭ আগস্ট, ২০২৬ এ ১০:৪০ AM ১৯১৯৪
আশাশুনিতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান গ্রেফতার ​

সাতক্ষীরার আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল নোমান (২১)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ৫নং বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।

​মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯:১৫ ঘটিকায় আশাশুনি থানার বড়দল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোমান বড়দল গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আল নোমানকে গত ২১ জুন আশাশুনি থানায় দায়েরকৃত একটি মামলায় (নং- ২২/১০৯, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

​আশাশুনি থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর