অর্থনীতি

ঋণখেলাপিতে বিশ্বে দ্বিতীয়, দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ

ডেস্ক রিপোর্টদেশ অবজারভার ৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM ১৬৪০০
ঋণখেলাপিতে বিশ্বে দ্বিতীয়, দক্ষিণ এশিয়ায় প্রথম বাংলাদেশ

বাংলাদেশের ব্যাংকিং খাত এখন গভীর ঋণখেলাপি সংকটে। সর্বশেষ আন্তর্জাতিক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ঋণখেলাপির হারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরেই বাংলাদেশের অবস্থান।

সংকটের চিত্র

ঋণখেলাপির হার

৩২.৬%

খেলাপি ঋণ

৫.৮৯ লাখ কোটি টাকা

তথ্য: মার্চ ২০২৬ ভিত্তিক বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক।

দক্ষিণ এশিয়ায় অবস্থান

দেশ হার

বাংলাদেশ 🇧🇩 ৩২.৬%

শ্রীলঙ্কা ১২.৬%

পাকিস্তান ৭.৪%

ভারত ২.৩%

তুলনামূলক তথ্য আন্তর্জাতিক আর্থিক সূচক ও বিশ্বব্যাংক বিশ্লেষণ থেকে।

কেন বাড়ছে খেলাপি ঋণ?

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রভাবিত ঋণ বিতরণ, দুর্বল করপোরেট সুশাসন, পুনঃতফসিলের অপব্যবহার এবং ধীরগতির ঋণ আদায় ব্যবস্থা এ সংকটের প্রধান কারণ। বিশ্বব্যাংক বলছে, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে কাঠামোগত সংস্কার জরুরি