সারাদেশ

দৌলতপুরে জমি বিরোধে দুই পক্ষের সং/ঘ/র্ষ, ককটেল বি/স্ফো/রণ

মোঃ খালিদ হাসানদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM ১৫৭২২
দৌলতপুরে জমি বিরোধে দুই পক্ষের সং/ঘ/র্ষ, ককটেল বি/স্ফো/রণ

দৌলতপুরে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মোঃ খালিদ হাসান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারের পশ্চিম পাশে মসজিদের দক্ষিণ দিকে, পুরাতন হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জায়গা নিয়ে পূর্ববিরোধের জেরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের কয়েকজন আহত হন।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিবেশ শান্ত হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর