রাজনীতি

নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট, ২০২৬ এ ৯:৫৫ AM ১৮১০
নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।

স্ট্যাটাসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

এর আগে বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দেওয়ার সময়ও আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীদের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চান।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলীয় মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষাপটেই তার এই বিদায়ী বার্তা বলে জানা গেছে।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত খবর