রাজনীতি

মির্জা ফখরুলের ‘সর্বশেষ বিদায়’ বার্তা, প্রতিক্রিয়ায় সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক ২০ আগস্ট, ২০২৬ এ ১০:১১ AM ১৮১৯
মির্জা ফখরুলের ‘সর্বশেষ বিদায়’ বার্তা, প্রতিক্রিয়ায় সারজিস আলমমির্জা ফখরুলের ‘সর্বশেষ বিদায়’ বার্তা, প্রতিক্রিয়ায় সারজিস আলম — দ্বিতীয় ছবি

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় ‘সর্বশেষ বিদায়’ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এমন বার্তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

মির্জা ফখরুলের এই পোস্টের পর তার উদ্দেশে সম্মান ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস আলম তাঁর মন্তব্যে মির্জা ফখরুলকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে তিনি সর্বজন শ্রদ্ধেয় ও সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব বলেও মন্তব্য করেন সারজিস।

তিনি আরও লেখেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে মির্জা ফখরুলের সংগ্রাম ও ত্যাগ তাদের অনুপ্রাণিত করেছে এবং তাঁর নতুন পথচলা ভালো, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।

শেষে মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনা জানান সারজিস আলম।

মির্জা ফখরুলের ‘সর্বশেষ বিদায়’ কথাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর পোস্টের মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর