মাগুরায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পু*ড়িয়ে ধ্বংস

মাগুরায় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা এসব জাল পরে ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
শনিবার (২২ আগস্ট) মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুল্লিয়া বাজারে অপূর্ব রায়ের বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ১৩৫ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এসব জালের পরিমাণ প্রায় ১০ হাজার মিটার। এ ঘটনায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বুরাইল বিল এলাকায় অভিযান চালিয়ে আরও বিভিন্ন ধরনের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে প্রায় ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং নদী ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার না করতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর

যে দলেরই হোক, মাদকের সঙ্গে আপস নয়’—রাঙামাটিতে দীপেন দেওয়ান

মাদকের শিকড় উপড়ে ফেলতে এবার কঠোর পুলিশ: রাঙামাটিতে ডিআইজি


