মা/দ/ক মুক্ত এলাকা নয়, মা/দ/ক নির্মূল এলাকা তৈরি করতে চাই- চেয়ারম্যান প্রার্থী বাদশা

নির্বাচন আসলে অনেকেই বক্তব্য দেন যে মাদকমুক্ত এলাকা তৈরি করবেন তবে আমি তাদের সাথে একমত নই। মাদকমুক্ত এলাকা আমি তৈরি করবো না মাদক নির্মূল এলাকা তৈরি করবো । স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ১ নম্বর মাত্রাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান বাদশা উলিপুর - ভেরেন্ডি গ্রামে সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, যদি সরকার তাকে মনোনয়ন দেন তাহলে মাত্রাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে সরকারকে উপহার দিবেন। এছাড়াও তিনি জনগণের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চান। তাদের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে উলিপুর ভেরেন্ডি খেলার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব রুহুল কুদ্দুস। সঞ্চালনা করেন আল আমিন।
সভায় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং স্থানীয় জনগণের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের মতামত তুলে ধরেন।
এ সময় বক্তারা মাত্রাই ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান ও প্রত্যাশার কথাও জানান তারা।
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


