রাজনীতি

মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক: এড. এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৬ PM ৭৬১১
মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক: এড. এহসানুল মাহবুব জুবায়েরমুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক: এড. এহসানুল মাহবুব জুবায়ের — দ্বিতীয় ছবি

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুফাসসিরগণ হলেন পথহারা জাতির পথপ্রদর্শক। সঠিক পথের সন্ধান দেওয়া জাতির প্রতি মুফাসসিরদের কোনো দয়া নয়, বরং দায়িত্ব। মুফাসসিররা জাতির রাহবার। অতীতে যারা এ দায়িত্ব পালন করেছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। তারা কারও চোখ রাঙানিকে পরোয়া করেননি; প্রয়োজনে আল্লাহর পথে জীবনও কুরবানি করেছেন। দ্বীন প্রচারের কাজে বাধা আসবেই, সেই বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তাফসির মাহফিল থেকে জনগণ যে রুহানি খোরাক প্রত্যাশা করে, সে বিষয়ে তাফসিরকারীদের সচেতন থাকতে হবে। কুরআন-সুন্নাহ ও সাহাবায়ে কেরামের জীবনের আলোকে বয়ান উপস্থাপন করা হলে মানুষ তা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে পারে। মুফাসসিরদের একটি বক্তব্যও জাতির গতিপথ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। যুগে যুগে এর প্রমাণ রয়েছে।

বিস্তারিত...

সম্পর্কিত খবর