যমুনা নদীতে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ফেলার সময় পিকআপসহ চালক আটক
মোঃ দুলদুল হোসেন রাজুটাঙ্গাইল প্রতিনিধি ২৭ আগস্ট, ২০২৬ এ ৩:৩৪ PM ১৯১০২

টাঙ্গাইলের ভূঞাপুরে সন্দেহজনক অবস্থায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় ট্রাকটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সন্দেহজনকভাবে একটি ট্রাক চলাচল করতে দেখে স্থানীয়রা সেটি আটক করেন। পরে ট্রাকটিতে বিপুল পরিমাণ ওষুধ পাওয়া গেলে সেগুলোর মেয়াদ নিয়ে অসঙ্গতি দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক করা ওষুধগুলো বর্তমানে ভূঞাপুর থানায় জব্দ রয়েছে। তবে এসব ওষুধ কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, জব্দ করা ওষুধগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর

সারাদেশ
মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে
আবু তালেব, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৩ PM

সারাদেশ
শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
এরশাদুল হক ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩১ PM

সারাদেশ
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন
গৌরব সাহা, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:২৫ PM

