লংগদুতে পানিতে ডু/বে ৭ বছরের শিশুর মৃ/ত্যু
মেহেদী হাসানরাঙামাটি প্রতিনিধি ২৫ আগস্ট, ২০২৬ এ ৭:০৫ PM ১৯৮০৩

রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের শিবির বাজার এলাকায় পানিতে ডুবে সুরাইয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে সে আকস্মিক পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুরাইয়া কালাপাকুজ্জা এলাকার শরিফ মাস্টারের কন্যা এবং সে স্থানীয় কালাপাকুজ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর

সারাদেশ
মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে
আবু তালেব, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৩ PM

সারাদেশ
শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি
এরশাদুল হক ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:৩১ PM

সারাদেশ
নরসিংদীতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা কার্যালয় উদ্বোধন
গৌরব সাহা, ১৬ অক্টোবর, ২০২৬ এ ৮:২৫ PM

