শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত


মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. নাসিরুল ইসলাম এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক ডি. ইউ. এম. হারুন অর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও ২০২৬ সালের উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. আবুল কালাম।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে কলেজের ফাইল, নিয়ম-নির্দেশিকা ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি
সম্পর্কিত খবর

মোহাম্মদপুরে গোলাগুলির নেপথ্যে দুই কিশোর গ্যাং, গুলিবিদ্ধ বাবা ও চাপাতির কোপে ছেলে

শারদীয় দুর্গাপূজায় সুনামগঞ্জে ২৮ বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি


