ধর্ম

সনাতন বিদ্যার্থী সংসদ এর উদ্যোগে নরসিংদীতে মহালয়ার বর্ণাঢ্য আয়োজন

গৌরব সাহা,নরসিংদী জেলা প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৫ PM ৭২৫২
সনাতন বিদ্যার্থী সংসদ  এর উদ্যোগে নরসিংদীতে মহালয়ার বর্ণাঢ্য আয়োজন

মহালয়া উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী (SVS)-এর উদ্যোগে আগামী ১০ অক্টোবর ২০২৬, শনিবার দিনব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নরসিংদীর পশ্চিম ব্রাহ্মন্দীতে শ্রীশ্রী ভগবান মদন মোহন বিগ্রহ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে থাকছে অভ্যর্থনা, মাতৃবন্দনা ও চণ্ডীপাঠ, প্রাণায়াম, বিদ্যার্থী বরণ, বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা, শপথ গ্রহণ ও পরিচিতি সভা, সাংস্কৃতিক সন্ধ্যা, সন্ধ্যা আরতী, গুণীজন সংবর্ধনা, নাটক, পুরস্কার ও প্রসাদ বিতরণ।

আয়োজকদের সূচি অনুযায়ী, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অভ্যর্থনা, মাতৃবন্দনা ও চণ্ডীপাঠ। এরপর থাকবে প্রাণায়াম, বিদ্যার্থী বরণ ও বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা। এতে বৈদিক সঙ্গীত পরিবেশন করবে নটরাজ ব্যান্ড—নরসিংদী, শ্রীকৃষ্ণ কালী ব্যান্ড—ব্রাহ্মণবাড়িয়া এবং গোলক ব্যান্ড—ব্রাহ্মন্দী।

সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতী। এরপর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকছে গুণীজন সংবর্ধনা।

রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত মঞ্চস্থ হবে নাটক ‘জাগো মহাশক্তি’। নাটকটি পরিবেশন করবে মহামায়া নাট্যদল (SVS)। সবশেষে রাত ১০টায় পুরস্কার ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরের ন্যায় এবারও মহালয়ার পূর্ণলগ্নে এ আয়োজনের মাধ্যমে সনাতন সংস্কৃতি ও ধর্মীয় চেতনার সঙ্গে বিদ্যার্থীদের সম্পৃক্ত করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্থান: শ্রীশ্রী ভগবান মদন মোহন বিগ্রহ মন্দির, পশ্চিম ব্রাহ্মন্দী, নরসিংদী।

যোগাযোগ: ০১৩০২-৭২৭৬৫৩, ০১৭৮১-২০০৬৭৫

নিবেদক: সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী (SVS)