স্বাস্থ্য

সিংড়ায় এখন আরও সহজলভ্য নারী ও প্রসূতি চিকিৎসা, হেলথ সিটিতে ডা. সুলতানা নাজনীন

সিংড়া (নাটোর) প্রতিনিধিদেশ অবজারভার ২১ আগস্ট, ২০২৬ এ ৬:১৪ PM ১৪৬০
সিংড়ায় এখন আরও সহজলভ্য নারী ও প্রসূতি চিকিৎসা, হেলথ সিটিতে ডা. সুলতানা নাজনীন

দীর্ঘ ১৬ বছর ধরে সিংড়ার মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুলতানা নাজনীন। এবার সিংড়াবাসীর জন্য আরও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি নিয়মিত রোগী দেখবেন হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।

ডা. সুলতানা নাজনীন এমবিবিএস, ডিজিও (গাইনি ও অবস) ডিগ্রিধারী। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী অধ্যাপক, গাইনি ও অবস বিভাগ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী হিসেবে কর্মরত রয়েছেন।

হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে তিনি গর্ভকালীন চেকআপ, সিজারিয়ান অপারেশন, নরমাল ডেলিভারি, ইনফার্টিলিটি (বন্ধ্যাত্ব), ওভারিয়ান টিউমার অপারেশন, পেট না কেটে ল্যাপারোস্কোপিক অপারেশন, সিস্ট অপারেশন, বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, গর্ভ-পরবর্তী পরামর্শ, জরায়ু অপারেশন, ওভারিয়ান সিস্ট অপারেশন, ব্রেস্টের সমস্যা, সাদা/রক্তস্রাব, একটোপিক প্রেগন্যান্সি, হরমোনজনিত সমস্যা, প্রস্রাবে জ্বালাপোড়া ও ইনফেকশনসহ বিভিন্ন নারী ও প্রসূতি রোগের চিকিৎসা ও পরামর্শ দেবেন।

রোগী দেখার সময়: প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

চিকিৎসাসেবা নিতে রোগীরা যোগাযোগ করতে পারবেন হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বালুয়া-বাসুয়া মোড়, সিংড়া-এ।

দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সিংড়াবাসীর সঙ্গে ১৬ বছরের চিকিৎসাসেবার সম্পর্ককে আরও এগিয়ে নিতে ডা. সুলতানা নাজনীনের এই নতুন চিকিৎসা কার্যক্রম স্থানীয় নারী ও প্রসূতি রোগীদের জন্য চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

#সিংড়া স্বাস্থ্য#নারী চিকিৎসা#প্রসূতি সেবা#ডা. সুলতানা নাজনীন#হেলথ সিটি সিংড়া#স্ত্রীরোগ বিশেষজ্ঞ#গাইনি ডাক্তার সিংড়া#সিজারিয়ান অপারেশন